২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সান্তোসের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন নেইমার

অনলাইন ডেস্ক : শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টার ও সান্তোসের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

গত বুধবার সান্তোসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাদের ভিলা বেলমিরো স্টেডিয়ামের একটি এরিয়াল ভিউ দেখা যাচ্ছে, পাশে লেখা রয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৬। সাথে আরও লেখা আছে ‘সময় আসছে’। যদিও সেখানে নেইমারের নাম উল্লেখ করা হয়নি। নেইমারের সঙ্গে আগের চুক্তির মেয়াদ গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ   পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শৈশবের ক্লাবের সঙ্গে নেইমারের প্রথম মৌসুমটা ইনজুরির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে শেষ তিন ম্যাচে জয়ের পেছনে ৩৩ বছর বয়সী নেইমারের চার গোলের অবদান রয়েছে। এই জয়ে ডিসেম্বরে মৌসুমের শেষ দিনে সান্তোস রেলিগেশন থেকে মুক্তি পায়।

মৌসুম শেষে নেইমারের বাম হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাসে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে ২২ ডিসেম্বর ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমারের অধীনে নেইমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন হাসেন আলী

বার্সেলোনা, পিএসজি ও সৌদি পেশাদার ক্লাব আল-হিলালের সাবেক খেলোয়াড় নেইমার ব্রাজিলের জার্সিতে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৯ গোল করেছেন, কিংবদন্তী খেলোয়াড় পেলের তুলনায় যা দুই গোল বেশী।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখনো জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। উরুগুয়ের বিপক্ষে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে তিনি দলের বাইরে চলে গিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST