১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তঁদেরও আছে শোক, প্রিয়জন হারানোর বেদনা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘ভাই বড় ধন রক্তের বাঁধন/যদিও পৃথক হয় ভটভটির কারণ’- কুকুরছানাটি তাঁর ভাইয়ের কানে কানে হয়তো এই কথাটি বলছিল। পশুপাখিরা কথা বলতে পারেনা ঠিকই- আচরণের মাধ্যমে তাঁদের আনন্দ-দুঃখ-কষ্ট প্রকাশ করে।

এমনি এক কুকুর ছানার ভালোবাসা ও মমত্ববোধ দেখলো নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের নিমতলা বাজারের মানুষজন।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ওই বাজারে একটি কুকুর ছানা ভ্যানের চাপায় মারা যাওয়ায় সহদোর কুকুর ছানাকে এইভাবে শোক প্রকাশ করতে দেখা গেল।

নিমতলা বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস খানেক আগে একটি মা কুকুর দুটি ছানার জন্ম দেয়। ছানা দুটি বাজারেই থাকতো। একসঙ্গে ঘোরাফেরা করতো। গতকাল রাস্তা পার হচ্ছিল একটি ছানা। এসময় একটি একটি ভ্যান বাচ্চাটিকে চাপা দেয়। এতে মারা যায় সে। একজন পথচারী মৃত ছানাটিকে রাস্তার পাশে রেখে দেয়। গতকাল সন্ধ্যার দিকে গিয়ে দেখা যায়, মৃত ছানাটির পাশে আরেক ছানা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরপর অদূরে চলে যাচ্ছিল। আবার কাছে আসছিল। মৃত ছানাটির কান ধরে টানছিল, মুখ শুঁকছিল, ঘেউ ঘেউ করছিল।

আরও পড়ুনঃ   তাহেরপুরের ইফতার মাহফিল ও সাংসদ চাঁদকে সংবর্ধনা

বাজারের মুদি দোকানি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বেশ কয়েক দিন থেকে আমার দোকানের আশেপাশে ছানা দুটি ঘোরাফেরা করছিল। গতকাল দুপুরেই দোকানের পাশে অনেকক্ষণ শুয়েছিল। একটি মারা যাওয়ায় আরেকটি একা হয়ে গেল।’

বাজার সংলগ্ন বাসিন্দা গোপাল চন্দ্র বলেন, ‘সন্ধ্যাবেলা দেখতাম আমার খলিয়ানে খড়ের ভিতরে ছানা দুটি নিয়ে মা কুকুরটি শুয়ে থাকতো। সকাল হলে খাবারের খোঁজে বের যেতো। মাঝেমধ্যে এসে ছানা দুটিকে দুধ খাইয়ে যেত। আমি কয়েকদিন খাবারও দিয়েছি। মারা যাওয়াতে খুব খারাপ লাগছে।’

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড

চা স্টল দোকানি রকি প্রামানিক বলেন, বাচ্চা দুটি প্রায়ই তাঁর দোকানে ঘোরাঘুরি করতো। বেশ কয়েকদিন তিনি খাবারও দিয়েছেন।

গৃহবধূ বেবি রানী বলেন, গতকাল দুপুরেই তাঁর ছোট মেয়েটি ছানা দুটি দেখে ধরার জন্য ছুটে যাচ্ছিল। মেয়ে বলছিল, ছানা দুটিকে বাড়িতে নিয়ে আসবে। বিকেলে শুনেছেন একটি ছানা মারা গেছে।

দশম শ্রেণির শিক্ষার্থী অনুপ কুমার জানালো, ‘আমি বেশ কিছুদিন ছানা দুটিকে রাস্তার পাশে ঘোরাঘুরি করতে দেখে দূরে রেখে এসেছিলাম। আবার দেখি রাস্তার পাশেই ঘুরছে। একে তো অবলা জীব, তার উপর ছোট ছানা। নিজের বিপদটা হয়তো বুঝতে পারেনি। ‘

গ্রামের বাসিন্দা ও শিক্ষক শ্যামল চন্দ্র বলেন, ‘ভালোবাসার কাছে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। একজনের মৃত্যুতে আরেকজনও ব্যথিত হয় সেটা একটা পশুর মধ্যেও আমরা সেটার প্রতিফলন দেখলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST