৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোহনপুর থানাধীন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মোহনপুর থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

বুধবার (৩১ ডিসেম্বর) তিনি মোহনপুর থানার আওতাধীন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ   হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।

আরও পড়ুনঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এ সময় তিনি মোহনপুর থানাধীন সকল ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেন।

পুলিশ সুপার জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজশাহী জেলা পুলিশ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্বাচনকালীন সময়জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST