৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাফাতে মসজিদে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফার একটি মসজিদে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। মঙ্গলবার (৭ মে) মসজিদটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাফা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত ওই মসজিদে একটি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মসজিদটি একটি মার্কেটের পাশে অবস্থিত। ওই সময় সেখানে মানুষের অনেক জটলা ছিল। ইসরায়েলের সম্ভাব্য হামলার ভয়ে মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সেখানে গিয়েছিলেন।

তবে ওই ক্ষেপণাস্ত্রটি একটি সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে আলজাজিরা। মূলত হামলার পুর্ব সতর্কতা হিসেব এ ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর সেখান থেকে সাধারণ মানুষ সরে যান।

আরও পড়ুনঃ   স্ত্রী ফেরেননি, ক্ষোভে চার সন্তানসহ নিজেকে শেষ করে দিলেন স্বামী

আলজাজিরা আরও জানিয়েছে, হামলার পরপর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

মসজিদটিতে কখন বড় হামলা চালানো হবে এখন সেটিই দেখার বিষয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

মঙ্গলবার সকালে রাফার মিসর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা। সেখানে তারা ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাফাতে এখন অভিযান চালাচ্ছে দখলদার সেনারা। সেখানে তারা তিনটি টানেল পাওয়ার দাবি করেছে। ইসরায়েলিদের দাবি, এসব টানেলের মাধ্যমে মিসর হয়ে হামাসের কাছে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম যায়।

আরও পড়ুনঃ   বিধানসভার আগে ক্ষোভের বাষ্প বার করা

এদিকে আন্তর্জাতিক আইনে ধর্মীয় স্থাপনায় হামলা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। যদি যুদ্ধরত কোনো পক্ষ এমন স্থাপনায় হামলা চালায় তাহলে এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়।

মঙ্গলবার রাফাতে যুদ্ধাস্ত্র নিয়ে প্রবেশের আগে সোমবার রাতে সেখানে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST