২৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক-জাইমার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন, এ বিষয়ে ইসি’র সভা আগামীকাল: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন।

অনলাইন ডেস্ক : ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ আজ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান আজ ভোটার নিবন্ধন ফর্ম পূরণ ও জমা দিয়ে কার্যক্রম সম্পন্ন করেন।’

ইসি সচিব আখতার আহমেদ আরও বলেন, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো প্রাপ্ত বয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার আছে এবং সেই বিবেচনায়, ওনারা ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের (১৭ নম্বর সংসদীয় আসন) ভোটার তালিকায় নিবন্ধন করেছেন।

আরও পড়ুনঃ   তানোরে লালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্য জনক আগুন

তিনি বলেন, ‘আজ তারা ফর্ম ফিলাপ করে ছবি তুলেছেন এবং বায়োমেট্রিক দিয়েছেন এবং এরপর তারা নিজেদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’

ইসি সচিব জানান, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে গেলেও, এখানে বাদবাকি কাজ শেষ করার জন্য কমিশনের কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, তাদের আঙুলের ছাপ, স্বাক্ষর ও ফেস আইডি ম্যাচিং করার পর, কনফার্ম হলে তখন এনআইডি নাম্বার দেওয়া হয়, আর এটা করতে কিছুটা সময় লাগবে। তবুও আশা করা যায় যে এগুলো আজকের ভিতরেই হয়ে যাবে।

যেহেতু সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন, সেক্ষেত্রে কবে নাগাদ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিশনের সিদ্ধান্ত বা অনুমতি দুই ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আরেকটা হচ্ছে নথির মাধ্যমে। আমাদের দায়িত্ব এটি কমিশন পর্যন্ত পৌঁছানোর, এরপর যা করা হবে, সেটা কমিশনের এখতিয়ার।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টিতে যে রেকর্ডে বাংলাদেশের চাইতেও এগিয়ে উগান্ডা

এ বিষয়ে কমিশন দ্রুতই সিদ্ধান্ত জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ সকাল ১২টা ২৬ মিনিটে রাজধানীর নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে উপস্থিত হন জুবাইদা রহমান ও জাইমা রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে, তারা তাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করেন।

এরপর বেলা ১টায় সেখানে যান তারেক রহমান। ভোটার তালিকায় নিবন্ধনের কাজ শেষ করে তিনি ১টা ১৮ মিনিটে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন ত্যাগ করেন তিনি।

তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের আগমন উপলক্ষে সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ভবন ও এর আশপাশে সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়।

একইসঙ্গে, নির্বাচন কমিশন ভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয় ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST