২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানতে হবে -তথ্য ও সম্প্রচার সচিব

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তা অনেক সহায়ক হয়। রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানতে হবে।

বুধবার ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ সংক্রান্ত প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির তৎপরতা জোরদার

সচিব বলেন, সরকারি কর্মচারীদের অত্যাবশ্যক দায়িত্ব হচ্ছে আইনের আওতায় কাজ করা। আইনের বিষয়গুলো মুখস্ত থাকা জরুরি নয়, জরুরি হচ্ছে কোন বইয়ের কোন পাতায় আইনটি আছে তা জানা।

তিনি বলেন, আইনানুগ কাজ করলে আমাদের বিরুদ্ধে মামলা কমে যাবে। সরকারের বিরুদ্ধে যখন মামলা হয় বা সরকারের স্বার্থে আমরা যখন মামলা পরিচালনা করি তখন আইনের জ্ঞান আমাদের জন্য অপরিহার্য। এসময় সচিব মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন এবং ধাপসমূহ যথার্থভাবে জেনে নিয়ে সে আলোকে নিজ নিজ দায়িত্ব পালনে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   নাটোরে মোকামে লবণযুক্ত চামড়া আমদানি: প্রথম হাটে আমদানি কম

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে আমরা এখনও ভুল করি। ভুল করা অপরাধ নয়, তবে ভুল থেকে আমাদের শিখতে হবে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে সেশন পরিচালনা করেন। রাজশাহী বিভাগের আট জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১০

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১১

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১৩

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১৪

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৬

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৭

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৮

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৯

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

২০

Design & Developed by: BD IT HOST