১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির মরদেহ

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে হাদির মরদেহ । ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদীর মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৪৮ মিনিটে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ইএ-৫৮৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে মরদেহটি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয় এবং রাতভর সেখানে রাখা হবে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২:০৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে হাদির অনুসারীরা ভিড় করেন। তবে মরদেহ আনার সময় বিমানবন্দরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ   তানোরে চিকিৎসার নামে প্রতারণা ! ক্লিনিকের ছড়াছড়ি

পরিবারের অনুরোধ অনুযায়ী, শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে।

ইনকিলাব মঞ্চ সকল অংশগ্রহণকারীর কাছে অনুরোধ জানিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবাই শৃঙ্খলা বজায় রাখবেন এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া করবেন। এ ছাড়া আন্দোলনে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ বা সহিংসতার সুযোগ পাবে না, সেই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   শিশু ও নারীর প্রতি নৃশংসতা বন্ধে অল্পবয়সী মেয়েদের বিবাহ বন্ধ করতে হবে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১০

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১১

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১২

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৭

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST