১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তিন মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাকে পেঁয়াজ আসছে ভারত থেকে

সোমবার বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল : দীর্ঘ তিন মাসের স্থবিরতা কাটিয়ে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ (সাতক্ষীরা) ও মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ (যশোর)-এর মাধ্যমে পেঁয়াজের এ চালান বেনাপোল বন্দরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকৃত পেঁয়াজের ছাড়করণকারী প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল। তিনি জানান, আপাতত তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

আরও পড়ুনঃ   রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৭৭তম সভা

এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে বেনাপোলসহ আশপাশের বাজারে দাম কমতে শুরু করেছে। সোমবার বিকেলে বেনাপোল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমে ৮০ টাকা এবং দেশি শুকনো পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ার খবরে মোকাম পর্যায়ে দাম কমে আসায় এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে। আমদানি স্বাভাবিক হলে বাজারে পেঁয়াজের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন তারা।

বেনাপোল উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পরিসরে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ২০০ জন আমদানিকারক ইমপোর্ট পারমিট (আইপি) পাবেন এবং একজন আমদানিকারক ৩০ থেকে ৬০ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে পারবেন। তিনি পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আইপি উন্মুক্ত করার দাবি জানান, যাতে বাজারে দাম আরও কমে আসে।

আরও পড়ুনঃ   রাজশাহীর দামকুড়া সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সোমবার তিনটি ট্রাকে করে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। ওপারের পেট্রাপোল বন্দরে আরও কয়েকটি পেঁয়াজবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে প্রবেশ করবে। পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য বন্দরে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ ক্রেতারাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST