১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে সাবেক নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ

অনলাইন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষ্যে ফেডারেশনগুলো প্রীতি ম্যাচ আয়োজন করে। আজ ফুটবল ফেডারেশন খানিকটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। বিগত বছরগুলোতে পুরুষ সাবেক ফুটবলাররাই খেলতেন। আজ নারী সাবেক ফুটবলারদের জন্যও প্রীতি ম্যাচ করেছিল ফেডারেশন।

সাবেক নারী ফুটবলারদের সংখ্যা খুব বেশি নয়। অনেকে গৃহিনী কিংবা ব্যক্তিগত জীবনে ব্যস্ত। আবার অনেকে ফুটবল ছেড়ে অন্য খেলায় ক্যারিয়ার গড়েছেন। এদের মধ্যে অন্যতম সাবেক নারী ফুটবলার ও অ্যাথলেটিক্স খুরশিদা খুশি। বর্তমান সময়ে তার পরিচয় অ্যাথলেটিক্স কোচ ও সাবেক অ্যাথলেট হলেও এক সময় ফুটবলও খেলেছেন। আজ প্রীতি ম্যাচ উপলক্ষ্যে অনেকেই অতীত স্মৃতি আওড়ানোর সুযোগ পেয়েছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩০ মিনিটের নারী প্রদর্শনী ম্যাচে গ্রিন টিম ১–০ গোলে জয় পায়। ম্যাচের একমাত্র গোলটি করেন শ্রাবণী। খুরশিদা খাতুন খুশি, মাহমুদা খাতুন আদিতি, উম্মে হাফসা রুমকি, সুরভী আক্তার, রেশমা খাতুনসহ আরও অনেক পরিচিত মুখ আবারও বুট পরে মাঠে নামেন। প্রতিটি পাস, প্রতিটি ছোঁয়ায় ফুটে ওঠে বাংলাদেশের নারী ফুটবলের শুরুর দিনের ত্যাগ ও ভালোবাসার গল্প।

নারী ম্যাচের পর অনুষ্ঠিত হয় ৪৫ মিনিটের পুরুষদের প্রদর্শনী ম্যাচ। সেখানে গ্রিন টিম ৪–২ গোলে রেড টিমকে পরাজিত করে। ম্যাচে মান ও উত্তেজনার কমতি ছিল না। ওয়ালি ফয়সালের বাঁ পায়ের দুর্দান্ত কার্লিং ফ্রি-কিক দর্শকদের করতালিতে ভাসায়। সাবেক জাতীয় দলের অধিনায়ক জাহিদ হাসান আমেলি তার চিরচেনা ১০ নম্বর জার্সিতে মাঠে নেমে পুরোনো দিনের ঝলক দেখান। তবে পুরো আয়োজনের সৌন্দর্য ছিল গোল বা স্কোরলাইনের বাইরেও। সাবেক খেলোয়াড়রা পরিবার নিয়ে এসেছিলেন, সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হাসি, গল্প আর পুরোনো স্মৃতি। গ্যালারিতে উপস্থিত ছিলেন বর্তমান নারী জাতীয় দলের তারকারা—রুপনা চাকমা, স্বপ্না রানী, তাহুরা খাতুন, উমেলা মারমা—যারা অতীতের সংগ্রাম আর বর্তমান সাফল্যের সেতুবন্ধন প্রত্যক্ষ করেন।

আরও পড়ুনঃ   রাশমিকার নতুন চরিত্র নিয়ে বিতর্ক!

বিজয় দিবস হ্যান্ডবলে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। নারী বিভাগে ষষ্ঠ ও পুরুষ বিভাগে প্রথমবার শিরোপা জিতল সার্ভিসেস সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST