১৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ক্যাশ লেস সিস্টেম চালু করছে রুয়েট

বিশ্বদ্যিালয়ের হল রুমে এই সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী জন্য নির্ধারিত সকল ফি এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেয়া যাবে। এই কর্মসূচির অংশ হিসেবে ‘রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এ্যাপ রূপালী ক্যাশ এর মাধ্যমে রুয়েটের সকল ফি অনলাইনে জমা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্বদ্যিালয়ের হল রুমে এই সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

আরও পড়ুনঃ   উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন মালিকদের হাতে দিল আরএমপি

সভায় রূপালী ব্যাংকিংয়ে সহজ, দ্রুত, স্বচ্ছতা ও নিরাপদ পেমেন্টের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাশ লেস পেমেন্ট ব্যবস্থাপনার সুবিধা তুলে ধরা হয়। এসময় রুয়েটের পক্ষ থেকে সকলের সুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক (বাজেট) মো. আব্দুল বারিক, আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার ইঞ্জি. মো. জুলফিকার ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -ডেপুটি স্পিকার

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মোবাইল ব্যাংকিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুজ্জামান সরকার, ব্যাংকটির রুয়েট শাখার সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আসাদুজ্জামান সহ মোবাইল ব্যাংকিং বিভাগের কর্মকর্তাবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST