১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ২৬২ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভিযানে ২৬২ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে ২৬২ বোতল অবৈধ ও প্রাণঘাতী অ্যালকোহল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। উদ্ধারকৃত অ্যালকোহল শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, শনিবার রাতে সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ শামসুদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসুদ্দিন হলেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বইকুড়ি মন্ডলপাড়া এলাকার বাসিন্দা মোঃ নাসির আলীর ছেলে।

আরও পড়ুনঃ   হত্যার পর বাঁশের সঙ্গে লাশ বেঁধে ডুবিয়ে রাখা হয় পুকুরে

অভিযানকালে তাঁর কাছ থেকে ২৬২ বোতল অবৈধ অ্যালকোহল, যার পরিমাণ প্রায় ২৬ দশমিক ২ লিটার, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার দুইশ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, বাগমারা উপজেলার মচমইল বড়পুকুরিয়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক যুবসমাজের কাছে বিক্রি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসির একটি গোয়েন্দা দল ওই মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে। পরে তথ্য নিশ্চিত হলে নির্ধারিত সময় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত এই অ্যালকোহল অত্যন্ত ভয়ানক ও প্রাণঘাতী। সম্প্রতি রাজশাহীর বিভিন্ন এলাকায় এ ধরনের অ্যালকোহল সেবনের ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে অধিক লাভের আশায় হোমিওপ্যাথিক ওষুধ বিক্রয়ের আড়ালে রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের কাছে এই অবৈধ মাদক সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST