১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনি ইটভাটা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনি ইটভাটাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা সুমি, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁঞা। অভিযান চলাকালে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানকালে সঙ্গে ছিলেন, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় শ্রমিক।

এ সময় উপজেলার বিগোপাড়, বানাইপুর, শালমারা, জয়পুরা ও দ্বীপপুর ইউনিয়নের মিরপুরে এলাকার চারটি ড্রাম চিমনির ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ইটভাটার মালিকেরা পালিয়ে যায় ।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

গুড়িয়ে দেয়া অবৈধ ড্রাম চিমনী ইট ভাটাগুলোর মধ্যে শালমারা-বাঁইগাছা এলাকার সিয়াম ব্রিকস, এমএনকে ব্রিকস এবং এসএমএআই ব্রিকসে এবং দ্বীপপুর ইউনিয়নের মিরপুরে অবস্থিত এমএমবি ব্রিকসে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে অবৈধ ভাবে গড়ে উঠা ওইসব ইট ভাটার ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। উপজেলা বেশ কিছু এলাকায় এ ভাবে অবৈধ ইটভাটা গড়ে উঠেছে।

এসব ভাটায় মাটি বহনকারী ট্রাকটর থেকে মাটি পড়ে রাস্তার যেমন ক্ষতি হয় ঠিক তেমনি কয়লার পরিবর্তে গাছ কেটে খড়ি করার কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মারাত্মক ভাবে। ফলে এসব ইটভাটা উচ্ছেদ হলে পরিবেশ হুমকির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুনঃ   সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, প্রথম দিনে চারটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। অভিযান কালে ইট ভাটার মালিককে পাওয়া যায়নি। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। বাগমারার প্রতিটি এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST