৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে অফের উঠার লড়াইটা বরাবরই জমে। এবারও ব্যাতিক্রম হয়নি। প্রতিটি দলই অন্তত ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস ১১টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে। তবে তার আগেই স্পষ্ট হয়ে যাবে প্লে-অফে কোন কোন দল উঠবে।

এবারের আইপিএলে লিগ তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। দু’টি দলই ১০টি করে ম্যাচ খেলেছে। রাজস্থান জিতেছে আটটিতে। কলকাতা জিতেছে সাতটি। যেহেতু এই দুই দলের একে অপরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তাই শীর্ষে কোন দল থাকবে তা এখনই বলা মুশকিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জুলাই শহিদদের স্মরণে চারটি জয়তুন বৃক্ষের চারা রোপণ

তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলেরই পয়েন্ট সমান। দু’টি দলই ১০টি করে ম্যাচ খেলেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ ১২ পয়েন্ট করে পেয়েছে। ফলে এই চার দলের সব থেকে বেশি সুযোগ প্লে-অফে ওঠার। তবে নীচের দিকে থাকা দলগুলো এখনও লড়াইয়ে রয়েছে। কারণে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি।

চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে। ১০ পয়েন্ট পেয়েছে তারা। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট ১০। তবে তারা ১১টি ম্যাচ খেলেছে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে এই দুই দল।

আরও পড়ুনঃ   আন্দোলনের নামে সহিংসতাকারীদের প্রতিহত করতে হবে: প্রতিমন্ত্রী

সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। দুই দলই ৮ পয়েন্ট করে পেয়েছে। ১০টি করে ম্যাচ খেলেছে দু’টি দলই। এই দুই দল কাগজে কলমে টিকে থাকলেও শেষ চারের সমীকরণ তাদের জন্য বেশ কঠিন।

পয়েন্ট তালিকায় শেষ দু’টি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে মুম্বাই। বেঙ্গালুরু ১০টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। এই দুই দলের প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। বাকি সব ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST