১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই হত্যাকাণ্ড : ট্রাইব্যুনালের রায় পড়া শুরু

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল‑১। মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল‑মামুন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই মামলার রায় পড়া শুরু করে। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় পড়ার সময় ৩ আসামির মধ্যে আইজিপি মামুন ট্রাইব্যুনালে উপস্থিত আছেন। বাকি দুজন আসামি পলাতক রয়েছেন।

প্রসিকিউশন আশা করছে, রায়ে আসামিদের কঠোর শাস্তি হবে। রায়টি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ   ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলায় অভিযোগ আনা হয়েছে হত্যাকাণ্ড, উসকানি, হত্যার জন্য অস্ত্র ব্যবহার এবং লাশ পুড়িয়ে ফেলার মতো গুরুতর অপরাধের জন্য। ইতিমধ্যেই মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

অভিযোগের সার-সংক্ষেপ:

প্রসিকিউশন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়—

প্রথম অভিযোগ: ১৪ জুলাই গণভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে উসকানিমূলক বক্তব্যের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র দলীয় ক্যাডারদের সমন্বিত হামলায় দেড় হাজার মানুষ নিহত ও প্রায় ২৫ হাজার আহত হন।

আরও পড়ুনঃ   অষ্টম বর্ষে গণধ্বনি প্রতিদিন

দ্বিতীয় অভিযোগ: আন্দোলনকারীদের দমন করতে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তা বাস্তবায়ন করেন বলে অভিযোগ।

তৃতীয় অভিযোগ: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা।

চতুর্থ অভিযোগ: রাজধানীর চাঁনখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা।

পঞ্চম অভিযোগ: আশুলিয়ায় ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যা।

এই সব অভিযোগে তিনজনের বিরুদ্ধেই ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’–র অধীনে বিচার করা হচ্ছে।

এদিকে, রায় ঘোষণার দিনে দেশব্যাপী শাটডাউনের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে পরিবহন শ্রমিক ফেডারেশন জানিয়েছে, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে গণপরিবহন চালু থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST