৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতলো ভারত

অনলাইন ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল ভারত নারী ক্রিকেট দল। সিরিজে টিকে থাকতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের মেয়েদের সামনে। এমন ম্যাচেও বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয় দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়ে হারমানপ্রীত কৌরের দল। বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।

আরও পড়ুনঃ   এশিয়ান কাপে ‘খুবই কঠিন’ গ্রুপে বাংলাদেশ, উপভোগ করতে চান কোচ

প্রথমে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ওপেনার দিলারা আক্তার ২৭ বলে ৩৯, জ্যোতি ৩৬ বলে ২৮ ও সুবহানা ২০ বলে ১৫ রান করেন। ভারতের পক্ষে রাধা যাদব নেন ২টি উইকেট।

১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে ৯১ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

আরও পড়ুনঃ   বুমরাহ’র ফাইফার ছাপিয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া

এরপর ৩৮ বলে ৫১ রান করে আউট হন শেফালি। তার বিদায়ের পর পরই সাজঘরে ফিরে যান স্মৃতি। ৪২ বলে ৪৭ রান করেন তিনি। স্মৃতির বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি দয়ালন হেমলতা। ১১ বলে ৯ রান করে আউট হন তিনি।

এরপর রিচা ঘোষকে সঙ্গে নিয়ে ১০ বল হাতে রেখে ৭ উইকেটে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হারমানপ্রীত। এই জয়ে ৩-০ তে সিরিজে এগিয়ে থাকলো ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST