১৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবিতে পোষ্য কোটা বাতিলে শিক্ষার্থীদের আমরণ অনশন স্থগিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের আশ্বাসে তাঁরা জুস ও বিস্কুট খেয়ে অনশন ভাঙেন। আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহীদ জোহা চত্বরে অনশনে বসেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দাবি, চব্বিশের গণঅভ্যুত্থান ছিল কোটার নামে বৈষম্যের বিরুদ্ধে। সেখানে কোটা থাকা মানে চব্বিশের বিপ্লবীদের সঙ্গে বেঈমানি করা। অবিলম্বে পোষ্য কোটা বাতিল করতে হবে।

আরও পড়ুনঃ   চাকরিবিধি লঙ্ঘনকারী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা নাহিদ

এর আগে, বৃহস্পতিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় আসন্ন ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ ঘোষণা করা হয়। যদিও শিক্ষার্থীদের দাবি ছিল তা পুরোপুরি বাতিল করার।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক বা কর্মকর্তাদের সন্তানেরা কোনোভাবেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে না। প্রশাসনের এমন সিদ্ধান্তে আশাহত হয়েছেন বলেও জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘বিগত ৪৭ বছর ধরে এই কোটা চালু আছে। আমিই প্রথম এটায় হাত দিয়েছি। এই কোটা রিভিউয়ের জন্য ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটা কমিটি করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার কর্মকর্তা-কর্মচারী আছে তাদের বিষয়টাও চিন্তা করা হয়েছে। এই কোটা সংস্কারে তাদের জোড়ালো দ্বিমত ছিল। তবুও এটা ৪ শতাংশ থাকলেও ১ শতাংশ কমিয়ে ৩ করা হয়েছে।’

আরও পড়ুনঃ   চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

শিক্ষার্থীদের অনশনের বিষয়ে উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার্থীদেরও বুঝতে হবে সবাইকে নিয়েই বিশ্ববিদ্যালয় চালাতে হয়। এ বছর যেহেতু একটু সংস্কার হয়েছে, পর্যায়ক্রমে এটা আরও কমিয়ে আনার চিন্তা-ভাবনা রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৩

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৪

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৫

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৬

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৭

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৮

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৯

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

১০

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১১

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৩

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৪

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৫

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৬

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৭

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৮

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৯

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST