১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের চেকপোস্টে ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী থানার চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনা করে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: রিমেল ইসলাম (২৯)। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: আবু সামার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো: আতিকুর রহমান ও তার টিম চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ডেভিল হান্টসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২০

এ সময় মোটরসাইকেলযোগে আগত এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে জিপার ব্যাগে রাখা ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   বালুর ট্রাকে পাচার করার সময় ৪৮ কেজি গাঁজা, আটক ৩

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানায় সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST