১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানে জনসম্মুখে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

অনলাইন ডেস্ক : ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়ে ও বুয়ের-আহমাদ প্রদেশে চিকিৎসককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে বলে মঙ্গলবার দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

দেশটির বিচার বিভাগ পরিচালিত রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে এএফপি। এতে বলা হয়েছে, ‘‘মঙ্গলবার সকালের দিকে কোহগিলুয়ে ও বুয়ের-আহমাদ প্রদেশের রাজধানী ইয়াসুজে ড. দাভুদির হত্যাকারীর বিরুদ্ধে কিসাসের (প্রতিশোধমূলক বিচার) রায় জনসম্মুখে কার্যকর করা হয়েছে।’’

ইরানের বিচার বিভাগ বলেছে, ‘‘রায় কার্যকরের আগে অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সর্বোচ্চ আদালতও মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন।

আরও পড়ুনঃ   দ. কোরিয়ায় মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪

কোহগিলুয়ে ও বুয়ের-আহমাদ প্রদেশের সরকারি কৌঁসুলি বাহিদ মুসাভিয়ান মিজান অনলাইনকে বলেছেন, ‘‘সমাজ ও নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, এমন ব্যক্তিদের একটি বার্তা দেওয়ার জন্য জনসম্মুখে এই রায় কার্যকর করা হয়েছে।’’

যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সেপ্টেম্বরে বলেছিল, ইরানে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংস্থাটি ইরানে মাত্র ৯ মাসে এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের এই ঘটনার নিন্দা জানায়। একই সঙ্গে ফাঁসি কার্যকরের ঘটনাকে দেশটির কারাগারে চালানো ‘‘গণহত্যার অভিযান’’ হিসাবে অভিহিত করে।

আরও পড়ুনঃ   বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান, আশঙ্কা পশ্চিমাদের

ইরানে হত্যা, মাদকপাচার, ধর্ষণ এবং যৌন নির্যাতনসহ বড় ধরনের অন্যান্য অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজার বিধান রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বে প্রত্যেক বছর চীনের পর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। যদিও দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্ভরযোগ্য কোনও পরিসংখ্যান পাওয়া যায় না।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং ইরান-ইরাক যুদ্ধের পর ১৯৮০’র দশক ও ১৯৯০’র দশকের শুরুর দিকে ইরানে বিপুলসংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, দেশটিতে গত তিন দশকে এতো ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নজিরবিহীন।
সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST