৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে কলমায় বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীনের পক্ষে জনমত সৃস্টি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে কলমা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।

(৭ নভেম্বর) শুক্রবার বিকালে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড আদিবাসী কালুপাড়া গ্রামে বিএনপির উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শিক্ষক সমিতির আহবায়ক হযরত আলী মাস্টার।

আরও পড়ুনঃ   ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, আবুল কালাম, এমদাদুল হক ও রুবেল হক প্রমুখ। এ সময় নেতাকর্মীরা হযরত আলী মাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ   রাজশাহী-কলকাতা ট্রেন চালুর ঘোষণায় শ্রমিক লীগের আনন্দ র‍্যালি

এদিন উঠান বৈঠকে রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নিশ্চিত করতে বিএনপির সকল নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ হবার আহবান জানান হযরত আলী মাস্টার। উক্ত উঠান বৈঠক বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকসহ ভোটাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST