৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমাদের যা ঐকমত্য হয়েছে সেটা থাকবে, জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলো বাস্তবায়িত হবে। সে বিবেচনায় আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব।

তিনি বলেন, আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

আরও পড়ুনঃ   বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে দেশ চালাবে: মির্জা ফখরুল

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সবাইকে পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে। নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। যারা শিক্ষক আছেন, অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব।

তিনি বলেন, আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে, সেখানে তরুণ সমাজ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু এবং সমাজের নানা পেশাজীবী যারা রয়েছেন, তারা সবাই মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি, সেটা বাস্তবায়িত হবে। তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি– ‘গণভোট’, জুলাই সনদের ভিত্তিতে এই অর্ডারটা ড. মোহাম্মদ ইউনূসকে দিতে হবে।

আরও পড়ুনঃ   নগরীর আলুপট্টি মোড়কে ‘বিজয়ের মোড়’ ঘোষণা বিএনপি নেতা মিনুর

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন, ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST