৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বরেন্দ্র অঞ্চলের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় গ্রীন কোয়ালিশনের আঞ্চলিক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, কৃষি প্রতিবেশ, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় ‘গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি)’-এর বরেন্দ্র আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাজশাহী জেলার পবা উপজেলার বায়া মোড়ে অবস্থিত বারসিক রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারের কনফারেন্স হলে নাচোল, তানোর, পবা এবং রাজশাহী মহানগরসহ উপজেলা পর্যায়ের প্রতিনিধি সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বরেন্দ্র অঞ্চলের কৃতি সন্তান, নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী। পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম। যুগ্মভাবে সহ-সভাপতি হয়েছেন পবা উপজেলার বড়গাছি গ্রামের নারী ও পরিবেশকর্মী রহিমা বেগম এবং তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নুর মোহাম্মদ। সভাপতি পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

উল্লেখ্য, গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) বরেন্দ্র অঞ্চলে পরিবেশ, কৃষিপ্রাণ বৈচিত্র্য ও প্রান্তিক মানুষের অধিকার সুরক্ষায় একটি নাগরিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে।

সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, “বরেন্দ্র অঞ্চল একটি খরাপ্রবণ এলাকা। এখানে যে হারে বৃক্ষনিধন হচ্ছে, তিন ফসলি জমিতে পুকুর খনন ও নগর উন্নয়নের নামে গাছ কাটা হচ্ছে, তাতে আমাদের পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে। আমরা উন্নয়ন চাই, তবে তা যেন পরিবেশ ধ্বংস করে না হয়।”

বারসিকের গবেষক মো. শহিদুল ইসলাম বলেন, “কৃষিতে যে হারে রাসায়নিক কীটনাশক ও হরমোন ব্যবহার হচ্ছে, তাতে প্রাকৃতিক পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দ্রুত মুনাফার আশায় মাছ চাষে হরমোন ব্যবহার এখন নিত্যদিনের ঘটনা—ফলে ক্যান্সারসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে। টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা ছাড়া সামনে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।”

আরও পড়ুনঃ   জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র -উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, পরিবেশ কর্মী নাদিম সিনা, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, তানোর উপজেলা গ্রীন কোয়ালিশনের আহ্বায়ক অসীম কুমার সরকার, সাধারণ সম্পাদক কৃষক জায়দুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের আলমাস উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST