২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মহান মে দিবসে বাঘায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বাঘা উপজেলা সদর ঐতিহাসিক তেতুল তলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার আওতাভুক্ত বাঘা উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। পরে এখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি একই স্থানে এসে সমাবেশ হয়।

এসময় শ্রমিকদের মধ্যে খাবার,খেজুর, পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘা উপজেলা সভাপতি এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন,ফেডারেশনের বাঘা উপজেলা সাবেক সভাপতি অধ্যাপক সাবদার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফেডারেশনের উপজেলা সাধারন সম্পাদক রেজাউল করিম,বাঘা উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ খান,ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আলাউদ্দিন,সাধারণ সম্পাদক,জামরুল ইসলাম,রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর রহমান,সাধারণ সম্পাদক জুয়েল রানা,দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজদার রহমান ও সেক্রেটারি মাইনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ   বৃষ্টির পেটে ম্যাচ, তবুও সিরিজ জয় বাংলাদেশের

সমাবেশে বক্তারা বলেন,পহেলা মে শুধু পালন করলেই হবে না। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।
তারা আরো বলেন,শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুনঃ   নারী দিবসে আরচ্যারির প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা

উল্লেখ্য,পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এটি বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি সারা বিশ্বে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের এক মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে অনেক শ্রমিক নিহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

১০

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

১১

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

১২

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

১৩

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১৪

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১৫

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১৬

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১৭

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১৮

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST