২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে : পাকিস্তান

অনলাইন ডেস্ক : পাকিস্তান-আফগানিস্তানের সবগুলো সীমান্ত ক্রসিং এবং প্রতিবেশী এই দেশটির সঙ্গে যাবতীয় বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। গতকাল এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আফগান সীমান্ত ক্রসিং এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য বন্ধই থাকবে। পাকিস্তানিদের জীবনের দাম বাণিজ্যের থেকে অনেক বেশি।”

পাকিস্তানের তালেবানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার মদত দিচ্ছে— এমন অভিযোগ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় আফগানিস্তানের বিমানবাহিনী। এতে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

আরও পড়ুনঃ   নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মাস্ক

এই হামলাকে ‘দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত’ উল্লেখ করে ১১ অক্টোবর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী। পাকিস্তানের সেনবাহিনীও অবশ্য প্রস্তুত হয়েছিল। ট্যাংক, গোলাবারুদ, ভারী ও হালকা সমরাস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার নিয়ে আফগান বাহিনীর সঙ্গে সংঘাতে নামে পাক বাহিনী।

টানা চার দিন চলা এ সংঘাতে আফগান বাহিনীর ২ শতাধিক এবং পাক বাহিনীর ২৩ জন সেনা নিহত হয়েছেন। পরে ১৫ অক্টোবর প্রথমে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে দুই পক্ষ। তারপর ১৭ তারিখ কাতারের রাজধানী দোহায় সংলাপে বসেন পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিরা। সেই সংলাপে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হয়।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সঙ্গে কয়েকটি সীমন্ত ক্রসিং আছে, তবে বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিং হলো তোরখাম। স্বাভাবিক সময়ে প্রতিদিন এই সীমন্ত দিয়ে তাজা ফল, শাক-সবচি, খনিজ পদার্থ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস এবং দুধ ও দুগ্ধজাত পণ্যবাহী শত শত ট্রাক দুই দেশে প্রবেশ করে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রতি বছর ২৩০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য হয়।

এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, বর্তমানে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের দু’পাশে দাঁড়িয়ে আছে ৫ হাজারেরও বেশি ট্রাক। ক্রসিং খোলার অপেক্ষায় আছেন এই ট্রাকের চালকরা।

এদিকে, সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় দু’দেশেই বাড়ছে ভোগ্যপণ্যের দাম। জিও নিউজের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে পাকিস্তানে টমেটোর দাম বেড়েছে পাঁচগুণ।

সূত্র : জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST