১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

অস্টিন পুলিশ সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, ঘটনাস্থল এখনও নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   এমপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চায় সিয়েরা লিওন

পুলিশের বিবৃতিতে কেউ আহত হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি। তবে অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা এক্স-এ জানিয়েছে, তারা চারজনকে সহায়তা দিয়েছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।

পুলিশ সন্দেহভাজনকে সাদা চামড়ার একজন পুরুষ হিসেবে শনাক্ত করেছে, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের নকশার শার্ট। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ওই ব্যক্তির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ   ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুম চলছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ছুটে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST