২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কাল থেকে শুরু এনসিএল, নতুন করে যুক্ত হলো ময়মনসিংহ

অনলাইন ডেস্ক :এনসিএল টি-টোয়েন্টির আসর এবার আগেভাগেই শেষ হয়েছে। সিলেটে অনুষ্ঠিত হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যেখানে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে এবার লাল বলের এনসিএলে মাঠে নামতে যাচ্ছেন ৮ দলের ক্রিকেটাররা।

যে দেশের ঘরোয়া টুর্নামেন্ট যত সক্রিয় সে দেশের ক্রিকেটের ভিত তত মজবুত বলে ধারণা করা যায়। মূলত ঘরোয়া খেলার মধ্যে দিয়ে পাইপলাইনের ক্রিকেটাররা উঠে আসে। বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগও (এনসিএল) সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ।

আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে ২৭তম এনসিএল (চার দিনের) টুর্নামেন্ট। এবারের আসরেও আটটি দল অংশ নিচ্ছে। তবে গেল আসরের দল ঢাকা মেট্রো নেই এবার, নতুন করে যুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগ। আর দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন নাজমুল হোসেন, এ ছাড়া অধিনায়ক আব্দুল মজিদ।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

এদিকে এবারের এনসিএলের শুরু থেকেই খেলার কথা রয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। সিলেট বিভাগের হয়ে মাঠে নামবেন তিনি, মূলত সামনে জাতীয় দলের খেলা থাকায় নিজেকে প্রস্তুত করতেই এনসিএল খেলবেন তিনি। এ ছাড়া সাব্বির রহমান, নাসির হোসেনরাও খেলছেন এবারের এনসিএল। জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে খেলা সৌম্য সরকারও খেলবেন এনসিএল।

আগামীকাল উদ্বোধন দিনে মাঠে নামবে ৮ দলই। দেশের তিন বিভাগে অনুষ্ঠিত হবে খেলা। তার মধ্যে সিলেট আন্তর্জাতিক মাঠে ময়মনসিংহের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। এ ছাড়া সিলেটের একাডেমি মাঠে লড়বে ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগ। অন্যদিকে খুলনা বিভাগীয় মাঠে নামবে খুলনা এবং বরিশাল বিভাগ।

আরও পড়ুনঃ   সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর বিভাগীয় মাঠে লড়বে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ। সবকটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে। বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে সবকটি ম্যাচ। এবারের এনসিএলে বেশ কয়েকটি ভেন্যুতে খেলা হবে। এরমধ্যে খুলনার বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট ও কক্সবাজারের দুটি করে ভেন্যু, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রাজশাহীর বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম ও মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ নম্বর মাঠ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST