২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী নগরের শাহমখদুম থানার সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান, অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, আজিজুর রহমান ও সৈবুর রহমান একই মোটরসাইকেলে চড়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। সিটিহাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের দ্রুতগতির বাসটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই বাসের নিচে পড়ে নিহত হন। পরে বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, বাসের মালিক চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। নিহতদের একজনের আত্মীয় ওই বাস কোম্পানির কাউন্টারে চাকরি করেন। তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই রামেক হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন।

আরও পড়ুনঃ   ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে শিরোপার আরো কাছে ইন্টার

পরিবারের অভিযোগ না থাকায় সড়ক পরিবহন আইনে কোনো মামলা হয়নি। তবে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে বলে জানান শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী।

উল্লেখ্য, এ দিন সারাদেশে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের প্রতিপাদ্য—“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।” এ দিনই রাজশাহীতে বেপরোয়া বাসচাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST