১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন: বিএনপি নেতা মামুন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সদস্য গোলাম মোস্তফা মামুন।

তিনি বলেন,“জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। যতদিন দেশের ইতিহাস থাকবে, ততদিন এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলায় মীরগঞ্জ ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে গোলাম মোস্তফা মামুন বলেন,“সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করি ভবিষ্যতে তারাও যোগ দেবেন। সনদটি উন্মুক্ত আছে—ঐক্যের পথ কারও জন্য বন্ধ নয়।”

আরও পড়ুনঃ   যুবলীগের পদ ফিরিয়ে দিলেন সাবেক জনপ্রিয় ছাত্রলীগ নেতা শফিক 

রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা মামুন বলেন,“গত ১৭ বছর ধরে বিএনপি দমন-পীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও ঐক্যবদ্ধভাবে টিকে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য অব্যাহত থাকবে।”

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন বলেন,“আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। তিনি বিশ্বাস করেন—জনগণই দেশের মূল শক্তি।”

আরও পড়ুনঃ   ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাতে বললেন মামুনুল হক

জেলা বিএনপির নেতা মামুন বলেন,“বিএনপি এখন মাঠে নেমেছে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে। ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে জনগণকে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছি। জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন বিএনপির প্রধান উদ্দেশ্য।”

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে তিনি বলেন,“আজকের এই ৩১ দফা রূপরেখা প্রচার-প্রচারণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভারসাম্যপূর্ণভাবে কাজ করবে এবং রাষ্ট্রের একটি অঙ্গ অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব করবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST