১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বায়া স্কুল অ্যান্ড কলেজের ৩৭ জনের সবাই ফেল, প্রশ্নের মুখে শিক্ষার মান

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী বায়া স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় এক নজিরবিহীন বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটির মোট ৩৭ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। ফলে ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।

স্থানীয়রা অভিযোগ করছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক টাকার বিনিময়ে চাকরি নিয়েছিলেন। যোগ্যতার চেয়ে অর্থই ছিল নিয়োগের মাপকাঠি। এর ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে পড়ে। অনেক শিক্ষক নিয়মিত ক্লাস না নিয়ে স্থানীয় হাট-বাজারে আড্ডা দেন বলে অভিযোগ রয়েছে।

একজন অভিভাবক আবু বক্কর সিদ্দিক বলেন, অধ্যক্ষ আফসার উদ্দিন আওয়ামী লীগের আমলে এমপি আইনুদ্দিনের মাধ্যমে টাকার বিনিময়ে নিয়োগ পান। এরপর থেকেই কলেজটি ধ্বংসের পথে। এখন এর ফল আমরা দেখছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। কেউ লিখেছেন, “কেউ পাশ করলে অবাক হতাম! ফেইল শুনে অবাক হইলাম না।”

আরও পড়ুনঃ   বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

প্রভাস সাহা নামের একজন মন্তব্য করেছেন, এই প্রিন্সিপাল আসার পর থেকে শিক্ষার পরিবেশ একেবারে ধ্বংস হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটি আর টিকবে না।” আরেকজন, রুবায়েদ খান তির্যক ভঙ্গিতে লিখেছেন, জুতা কি দোষ করলো, ফুলের দাম তো কম। এমন ব্যর্থতায় ফুল দিয়ে বরণ নয়, কঠোর ব্যবস্থা দরকার।

অন্যদিকে শাহরিয়ার নয়ন বলেন, কলেজ শাখা বন্ধ করে দেওয়াই উত্তম। এখন আর কোনো শিক্ষার্থী ভর্তি হতে চায় না।

কলেজের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে আক্ষেপ করে বলেন, অধ্যক্ষ সাহেব কাউকে পরামর্শ না নিয়েই একক সিদ্ধান্ত নেন। শিক্ষার্থীদের ফলাফলে আগ্রহ নেই। তিনি প্রশাসনিক কাগজে সই করেই দায়িত্ব শেষ মনে করেন। অন্য একজন দীর্ঘদিনের শিক্ষক বলেন, আমরা চাই শিক্ষার পরিবেশ ফিরুক। কিন্তু অধ্যক্ষ এমনভাবে পরিচালনা করছেন, যেন কলেজটি তার ব্যক্তিগত ব্যবসা। শিক্ষক মিটিংয়েও ভিন্নমত সহ্য করেন না।

আরও পড়ুনঃ   এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচার কার্যক্রম বন্ধ

শিক্ষাবিদদের মতে, এ ধরনের ফলাফল শুধু শিক্ষক বা শিক্ষার্থীর ব্যর্থতা নয়, এটি একটি ব্যবস্থাগত সংকটের প্রতিফলন। রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, রাজনীতিক প্রভাবে যোগ্যতা বিবেচনা না করে শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষা প্রতিষ্ঠানের মান ধ্বংস হবেই। এখনই যদি প্রশাসন কঠোর ব্যবস্থা না নেয়, ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান একই পরিণতির মুখে পড়বে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটি ও অধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, বায়া স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ফলাফল রাজশাহীর শিক্ষা ব্যবস্থার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। দুর্নীতি, রাজনৈতিক প্রভাব ও দায়িত্বহীনতার কারণে একসময়ের সুনামধন্য প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার উদ্দিনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST