১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির, রয়েছে বিশেষ কারণ

অনলাইন ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’। এই দায়িত্বে পাকিস্তানজুড়ে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করবেন অভিনেত্রী; শুধু তাই নয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে জনগণকে উদ্বুদ্ধও করবেন তিনি।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। এই দায়িত্বে হানিয়া আমির তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দেশের নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও শক্তিশালী করবেন; লিঙ্গসমতা নিয়ে কথা বলবেন এবং সামাজিক পরিবর্তনে অনুপ্রেরণা যোগাবেন।

আরও পড়ুনঃ   কারিশমার স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তির দলিলে ছেলের নামই ভুল!

এ প্রসঙ্গে হানিয়া আমির বলেন, ‘ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গভীর সম্মানের। এটি শুধু একটি উপাধি নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না।’

এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয়তা বাড়ছে হানিয়া আমিরের। সম্প্রতিই বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। এছাড়াও ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে অভিষেক ঘটেছে এই অভিনেত্রীর; সে থেকে হানিয়াকে নিয়ে আলোচনা বাড়ছে।

আরও পড়ুনঃ   জ্যাকুলিনের এলাহি জন্মদিন পালন সুকেশের

হানিয়াকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করা প্রসঙ্গে ইউএন উইমেন পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, ‘হানিয়ার নিষ্ঠা, সাহস আর জনগণের কাছে পৌঁছানোর ক্ষমতা দেশের নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST