১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচন, অভিযোগের পরও অসহায় নির্বাচন কমিশন—ছাত্রদলের ভিপি প্রার্থী

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত, নিরাপত্তাহীনতা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, “নির্বাচন কমিশনার এই নির্বাচনে কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন। বারবার অভিযোগ দেওয়ার পরও তিনি অসহায়ত্ব দেখিয়েছেন। আমরা মনে করি, উনাদের জবাবদিহির আওতায় আনা উচিত।”

আরও পড়ুনঃ   নির্বাচন ফেব্রুয়ারিতেই, বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ

তিনি আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন এলইডি স্ক্রিন না থাকার কারণে ভোট পর্যবেক্ষণ ব্যাহত হয়েছে এবং কিছু প্যানেল বিশেষ সুবিধা পেয়েছে। আমরা দেখেছি, যেখানে অন্য প্রার্থীরা ঢুকতে পারেননি, সেখানে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার প্রার্থীরা গিয়ে প্রচারণা চালিয়েছেন।

একই সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী শাফায়াত হোসেন জানান, নতুন কলা অনুষদ ভবনের সামনে তার ওপর বহিরাগতদের হামলার চেষ্টা করা হয়। তিনি বলেন, “এই নির্বাচন আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”

আরও পড়ুনঃ   রাজশাহী পুঠিয়া-দুর্গাপুরে অসংখ্য পূজা মন্ডপ পরিদর্শন ও অর্থিক সহযোগিতা প্রদান

ছাত্রদল সমর্থিত প্যানেল পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করে, নির্বাচন কমিশনের জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানিয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST