১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বহিরাগতদের আটকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন — অভিযোগ ছাত্রশিবিরের

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মো. ইব্রাহীম হোসেন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভোটকেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি দেখা গেছে। পরিচয়পত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ থাকার কথা থাকলেও প্রশাসন তা নিশ্চিত করতে পারেনি।”

আরও পড়ুনঃ   বুয়েটকে রাজনীতিমুক্ত রাখতে প্রধানমন্ত্রীর কাছে যেসব আর্জি জানালেন ‍শিক্ষার্থীরা

ইব্রাহীম হোসেন দাবি করেন, ছাত্রদলের আলাওল হলের জিএস প্রার্থীসহ অনেকে বহিরাগতদের সহায়তা পেয়েছেন। তিনি বলেন, “আচরণবিধি ভঙ্গ করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন ও নির্বাচন কমিশন। এটি পক্ষপাতমূলক আচরণের পরিচায়ক।”

তিনি আরও অভিযোগ করেন, প্রকৌশল অনুষদ ভবনে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া ১০ থেকে ১৫টি ব্যালট বিতরণ করা হয়েছে। “প্রিসাইডিং কর্মকর্তা একে অসতর্কতা বলে দায় এড়াতে চেয়েছেন। কিন্তু এর জবাবদিহি হওয়া উচিত।”

আরও পড়ুনঃ   জুলাই শহীদদের সম্মান দেওয়া হয়নি, রাষ্ট্র ও রাজনীতির ব্যর্থতা: জামায়াত আমির

তাছাড়া, ইব্রাহীম হোসেন বলেন, “ভোটদাতার আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে— অথচ এটা হওয়া সম্ভব নয় যদি কালি যথাযথ হয়। নির্বাচন কমিশন ও প্রশাসনের আরও সতর্ক হওয়া দরকার ছিল।”-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST