১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার : দ্বিতীয় দফায় দশম ও শেষ দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা। মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে দেখা মিলছে প্রার্থীদের। হাতে লিফলেট নিয়ে তারা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন শেষ মুহূর্তের নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের ভাষায়, দেশের বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ে ২৯ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হলেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ মঙ্গলবার রাত ১২টায় প্রচারের সময় শেষ হচ্ছে। বৃহস্পতিবার ভোট।

এদিকে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট-এর ২০০ প্যাকেট নাস্তা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে এসব খাবার বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুনঃ   তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস

রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও প্যানেলের পদপ্রার্থী মোজাহিদ ফয়সাল বলেন, “আচরণবিধিতে খাবার বিতরণের কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি খরচের সর্বোচ্চ সীমাও নির্ধারিত নয়। কমিশন আমাদের প্রার্থীকে ‘টাকার উৎস’ নিয়ে প্রশ্ন করেছে—যা তাদের এখতিয়ারের বাইরে।”

অন্যদিকে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, “তারা আচরণবিধি লঙ্ঘন করেছে। হাতেনাতে ধরার পর সতর্ক করা হয়েছে। আমরা মোবাইল কোর্ট নই, তাই শাস্তি দিতে পারি না। তবে দায়িত্বের অংশ হিসেবে খাবার বাজেয়াপ্ত করা হয়েছে।”

আরও পড়ুনঃ   সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “প্রার্থীদের খরচ কমাতে আমরা মনোনয়ন ফি এক হাজার থেকে দুই শ টাকা করেছি। তারপরও অতিরিক্ত ব্যয় করা আচরণবিধির পরিপন্থী। প্রজেকশন মিটিং মানে পরিচিতি সভা—নাস্তা দেওয়া তার অংশ নয়। আচরণবিধিতে কিছু লেখা না থাকলেও এর অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST