১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

এনসিপির দাবির মধ্যেই ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন করলো বাংলাদেশ কংগ্রেস

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’র দাবি করে আসছে বেশ কিছু ধরেই। এরই মধ্যেই নতুন করে আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে একই প্রতীক দাবি করেছে।

দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ কংগ্রেস’। বর্তমানে ‘ডাব’ প্রতীক ব্যবহারকারী দলটি সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেয়।

কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে জানানো হয়, ‘শাপলা’ প্রতীকের প্রথম দাবিদার তারাই এবং যদি কমিশন প্রতীকটি পুনরায় অনুমোদন দেয়, তবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুনঃ   আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

তারা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে।

তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে।

আরও পড়ুনঃ   ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে : মির্জা ফখরুল

আবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি কিছু নতুন দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে। তাই যদি সরকার বা নির্বাচন কমিশন জাতীয় প্রতীক ‘শাপলা’কে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহারের অনুমতি দেয়, তবে প্রথম দাবিদার হিসেবে ‘বাংলাদেশ কংগ্রেসকেই’ অগ্রাধিকার দিতে হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST