৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি’

অনলাইন ডেস্ক : হামজা চৌধুরি-সামিত সোম আসার পর বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। তারা আসার পরই ৪৫ বছর পর আবার এশিয়া কাপ খেলার স্বপ্ন জেগেছে বাংলাদেশের। আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি অনেকটা ডু অর ডাই। এই ম্যাচে হারলে এশিয়া কাপে খেলার স্বপ্ন অনেকটাই ধূলিৎসাত হবে। তবে আজ ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূইয়া দুইজনই আশা দেখিয়েছেন।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।’ তিনি আরো যোগ করেন, ‘শুরু থেকেই আমরা বলেছি গ্রুপের চারটি দলই সমমানের। যদিও তাদের খেলার ধরণ বা স্টাইল ভিন্ন, কিন্তু সামগ্রিক মান খুব কাছাকাছি। হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী। এটা ফলাফলেও দেখা গেছে।’

আরও পড়ুনঃ   সুপ্রিম কোর্ট এলাকায় অগ্নি-প্রতিরোধ সুরক্ষা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলকে প্রস্তত বলছেন কোচ হ্যাভিয়ের, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। আপনারা জানেন, আমরা প্রায় দশদিন, একটু বেশি সময় ধরে কঠোর অনুশীলন করছি। একটি বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছি।’ অধিনায়ক জামাল ভূইয়াও কোচের সঙ্গে একই সুরে বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। গত কয়েক দিনে আমরা হংকং দল নিয়ে বিশ্লেষণ করেছি। তাদের শক্তি, দুর্বলতা সবকিছু নিয়ে কাজ করেছি।’

হংকং দলে একাধিক ন্যাচারালাইজড ফুটবলার রয়েছেন। যাদের কেউ ব্রাজিল আবার কেউ ইউরোপের অরিজিন। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের কোচ, ‘ন্যাচারালাইজড খেলোয়াড়দের নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই। আমাদের প্রতিপক্ষ পুরো দল, নির্দিষ্ট কিছু খেলোয়াড় নয়। তাই আমরা হংকং দলকেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রেখেছি।’

তিন বছরের বেশি সময় ক্যাবরেরা বাংলাদেশ দলের কোচ। সাফের সেমিফাইনাল ছাড়া কার্যত তেমন সাফল্য নেই তার। হংকং ম্যাচের উপর বাংলাদেশে এশিয়া কাপ খেলার সম্ভাবনা নির্ভর করছে। স্বাভাবিকভাবেই কালকের ম্যাচটি বেশ চাপ তার জন্য। এ নিয়ে তার মন্তব্য, ‘চ্যালেঞ্জিং তো বটেই। শুধু আগামীকালই নয় এরপর হংকং অ্যাওয়ে ম্যাচ, আবার এক মাস পর ভারতের সঙ্গে হোম ম্যাচ। এই পুরো সময়টাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনঃ   প্রথম পাতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাইরের দলগুলোর সঙ্গে লড়াই করে। শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে না। এ নিয়ে কোচের মতামত, ‘এই মুহূর্তে একটি জয় দক্ষিণ এশিয়ার বাইরে প্রতিপক্ষের বিপক্ষে দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমাদের শুধু লেগে থাকতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের পথ থেকে না সরে তবেই ফল আসবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ শেষে সিঙ্গাপুর ও হংকং উভয়ের ৪ পয়েন্ট। ভারত ও বাংলাদেশের পয়েন্ট সমান ১। আগামীকাল হংকংয়ের বিপক্ষে হারলে শীর্ষ স্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ৬। বাকি তিন ম্যাচে এই ৬ পয়েন্টের ব্যবধান ঘুচানো কঠিন। কারণ চার দলের এই গ্রুপে একমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই এশিয়া কাপে খেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST