৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমরা মুখে যতই শিক্ষকদের সম্মান করি না কেন, তাদের বেতন স্কেলগুলো প্রমাণ দেয় তাদের সম্মান কোথায়। শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মানব শিশু থেকে মানুষ হয়ে ওঠার মাধ্যমই হচ্ছে শিক্ষা। শিক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে এটা একটি মানবিক সম্পর্ক। এই সম্পর্ক একটি শিশুর বিকাশে খুব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ   পিলখানা হত্যা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

তিনি বলেন, শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক গণ্ডির মধ্যে দেখা উচিত নয়। আমরা মুখে মুখে যতই সম্মান করি না কেন, আমাদের বেতন স্কেলগুলো প্রমাণ দেয় তার সম্মান কোথায় ৷ একজন কম্পিউটার অপারেটর আর এর একজন শিক্ষকের গ্রেড এক। তাহলে মুখে যতই বলি শিক্ষকরা মর্যাদাবান কিন্তু তার বাস্তব প্রকাশ স্পষ্ট। সুতরাং শিক্ষকদের বেতন ভাতার এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   শ্রমিকদের ন্যায্য মজুরিটা বুঝিয়ে দিন : বিভাগীয় কমিশনার

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষক নিয়োগে মেধার প্রতি আকর্ষণ রাখতে হবে। ব্যক্তিগত মোহ যাদের মধ্যে নেই কিন্তু পদের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

আমরা পাকিস্তানের দিকে তাকালে দেখতে পাই, তারা আমাদের চেয়ে সব সূচকে পিছিয়ে থাকার পরেও তাদের অন্যসব পেশাজীবীদের থেকে শিক্ষকদের বেতন দুই থেকে তিনগুণ বেশি। সুতরাং এ শিক্ষকদের বেতন ভাতা নিয়ে এখন সরকারের উদ্যােগ নেওয়ার সময় এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST