৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আগামী ৬ অক্টোবর উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস

অনলাইন ডেস্ক : আগামী সোমবার উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস। এবারের প্রতিপাদ্য- “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া”।

এ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী ৬ অক্টোবর সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, গোয়েন লুইস আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ   রাসিকের কার্য সহকারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এছাড়া, এদিন র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে আটটায় জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে।

দিবসটি উদযাপন উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও ‘সবার জন্য আবাসন’ বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে এমআইএসটি’র প্রফেসর ড. সুদিপ্তী বিশ্বাস “ রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস : ইনক্লুসিভ পাবালক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপিয়ার্ডনেস”, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদ সদস্য উষাতন মেহেরা খুশি “অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট এন্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ : ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরর্স এন্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভলপমেন্ট” এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর “জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

আরও পড়ুনঃ   ২য় গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ড রানার আপ

এছাড়া, ৬ অক্টোবর সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১০

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১১

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৪

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৫

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৬

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৭

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৮

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৯

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

২০

Design & Developed by: BD IT HOST