৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ডাম ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটার, পুঠিয়া(রাজশাহী) : পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর ম্যানেজারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত প্রত্যাহার ও স্বপদে পুনর্বহাল এবং এক নারী কর্মীর শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীরা।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় পুঠিয়া উপজেলা সদরের ডিএফইডি ব্রাঞ্চ অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, রাজশাহী জোন-২ এর পুঠিয়া ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে ব্রাঞ্চ পুঠিয়া অফিসের নারী কর্মীকে কু-প্রস্তাব ও প্রমোশনের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের চাপ দিয়ে আসছিলেন। অভিযোগকারী নারী কর্মী জানান, একদিন দুপুরে অফিসে একা অবস্থায় তিনি ম্যানেজারের শ্লীলতাহানির শিকার হন। ওই সময় ফিল্ড থেকে আরেক কর্মী ফয়সাল মাহমুদ অফিসে প্রবেশ করলে ম্যানেজার দ্রুত রুমে চলে যান। ঘটনার পর তিনি সহকর্মীদের বিষয়টি জানান এবং ব্রাঞ্চ ম্যানেজারকে অবগত করেন। পরে ম্যানেজার অফিসে এসে এরিয়া ম্যানেজারকে ফোনে বিষয়টি জানালে উল্টো ফয়সাল মাহমুদকে বদলি করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

কর্মীরা আরও জানান, ঘটনার পরদিন ৪ সেপ্টেম্বর এরিয়া ম্যানেজার তাদের ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং পরদিন (৫ সেপ্টেম্বর) কোনো তদন্ত ছাড়াই ব্রাঞ্চ ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে কর্মীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত ও সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ বারবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না; বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্ত এরিয়া ম্যানেজারকে সাভার অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে ন্যায়বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। কর্মীরা দ্রুত ন্যায়সংগত তদন্ত, অফিসের কার্যক্রম পুনরায় চালু ও বরখাস্তকৃত ম্যানেজারকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।

আরও পড়ুনঃ   ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা শোধ না করলে জেল: শ্রম উপদেষ্টা

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, ফিল্ড অফিসার নাহিদা আক্তার, ফায়সাল আহম্মেদ,। এছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদ কর্মীগণেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST