৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে একটি প্রাইভেটকারে করে এনে যশোর মহাসড়কে ফেলে রেখে যায়।

ইদ্রিস আলী (১৬) বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ইদ্রিস। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবার অনেক খোঁজাখুঁজির পর বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

আরও পড়ুনঃ   বেনাপোলে ধরা পড়লো মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার ব্লেড কারসাজি

ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, অভাবের তাড়নায় তার ছেলে গত মাসে বেনাপোল বাজারের একটি মটর সাইকেল গ্যারেজে কাজ নেয়। গত সপ্তাহে মেয়র মার্কেট এলাকায় তিনবার কিশোর গ্যাংয়ের সদস্যরা ইদ্রিসকে মারধর করে। অভিযুক্তদের মধ্যে রয়েছে দিঘিরপাড় গ্রামের মনজুরের ছেলে রেজওয়ান, বিল্লালের ছেলে হাবিব ও এজাজসহ সাত-আটজন।

আজিজুর রহমান আরও বলেন, মঙ্গলবার সকালে সে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে আমার মেয়ের মোবাইলে ইদ্রিসের চোখ বাঁধা অবস্থায় নির্যাতনের একটি ছবি পাঠিয়ে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই।’

আরও পড়ুনঃ   স্বামী মন্ত্রীর কাছের লোক, দেবর ডিআইজি বলেই সাংবাদিকদের অশ্লীল গালি

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, ছেলেটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। সুস্থ হলে বিস্তারিত জেনে অপহরণের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST