৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অল্পদিনেই সৃজিতের কাছের হয়ে গেছি : সুস্মিতা

অনলাইন ডেস্ক : টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছে। সম্প্রতি দুর্গাপূজার সময় তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এই গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দেয়।

সোমবার (২৯ অক্টোবর) সৃজিত নিজের সামাজিকমাধ্যমে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। এর মধ্যে সৃজিত ও সুস্মিতার একে অপরের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়, যা নেটিজেনদের মাঝে নানা কৌতূহল তৈরি করে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ছবির এই ‘প্রেমময় দৃষ্টির’ কারণ জানতে চাওয়া হলে সুস্মিতা বিষয়টিকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন।

আরও পড়ুনঃ   ‘আজ কি রাত’ গানে তমান্নার শরীরী হিল্লোল! ‘মোটা লাগছে’ কটাক্ষের জবাব

সুস্মিতার কথায়, ‘আমরা দুজনে খুব ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’

সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করেন। এই কাজের সুবাদেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না।

সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হয় এবং বর্তমানে তিনি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন মিথিলা। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।

আরও পড়ুনঃ   অমিতাভের নতুন কাজে পূজা চেরি

সৃজিতের সঙ্গে মিথিলা অনেকদিন ধরেই এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছিল দুই বিনোদন পাড়ায়। সম্প্রতি এক পডকাস্টে নিয়ে একরকম অস্পষ্টই থেকে যান অভিনেত্রী। সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’

এরই মধ্যে সুস্মিতার সঙ্গে সৃজিতের এই মেলামেশা নানা জল্পনা আরও বাড়িয়ে দিল তাদের অনুরাগীদের মাঝে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST