২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের খারাপ দিনের অপেক্ষায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক : রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে অপরাজিত থেকে ফাইনালে নামছে সূর্যকুমার যাদবের দল। বিপরীতে পাকিস্তান ভারতের বিপক্ষে হেরে সুপার ফোর শুরু করলেও, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। চলতি আসরে দুইবার ভারতের বিপক্ষে হেরে আবারো ফাইনালে তাদেরি মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

আসরের প্রথম দুই দেখায় নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি পাকিস্তান। তবে তবে ফাইনাল সালমান আলিরা নিজেদের সেরাটা দেবে বলে বিশ্বাস দেশটির সাবকে ক্রিকেটার মিসবাহ উল হকের। পাকিস্তানের সমর্থকরা ভালো কিছুর অপেক্ষায় আছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   ক্যাম্পে ফিরলেন ফুটবলাররা, হয়নি চুক্তি-বোনাস

মিসবাহ বলেন, ‘মানুষ প্রার্থনা শুরু করেছে! তারা একত্রিত হচ্ছে। ক্রিকেটই এই জাতিকে ঐক্যবদ্ধ করে। বিশেষ করে যখন পাকিস্তান ও ভারতের ম্যাচ হয়, তখন আমার মনে হয় না দেশে এমন কোনো মানুষ আছে, যে চায় না পাকিস্তান ভালো করুক। তারা সবাই চায় পাকিস্তান ভালো করুক ও ম্যাচ জিতুক।’

মিসবাহর সঙ্গে একই অনুষ্ঠানে কথা বলেছেন শোয়েব মালিকও। পাকিস্তানের সম্ভাবনা থাকলেও ভারতই ফেভারিট ্বলে মন্তব্য করেন শোয়েব। এরপর শোয়েবের সঙ্গে একমত পোষণ করেছেন মিসবাহও।

আরও পড়ুনঃ   রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিনি বলেন, ‘শোয়েব মালিক যেমনটা বলেছে, পাকিস্তানের হারানোর কিছু নেই। ভারত ফেভারিট, সবাই জানে তাদের ভালো একটি দল আছে। পাকিস্তান কোনোভাবে ফাইনালে এসেছে। এখন কেবল একটি দিন, একটি ম্যাচের ব্যাপার। সবাই আশাবাদী যে, আমাদের ভালো একটি দিন কাটবে এবং ভারতের একটি বাজে দিন যাবে। অনেক দিন ধরে এর চেয়ে বড় ম্যাচ হয়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১২

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১৩

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১৪

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৫

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৬

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৭

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৮

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

২০

Design & Developed by: BD IT HOST