২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

এমন অবস্থায় দেশটি আবারও প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী চুং দং-ইয়ং এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এ মূল্যায়ন বিশেষজ্ঞদের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে।

আরও পড়ুনঃ   ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক

মন্ত্রণালয়ের বরাত দিয়ে চুং বলেন, “আমেরিকান সায়েন্টিস্টস ফেডারেশনসহ বিভিন্ন বিশেষজ্ঞের অনুমান অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ (৯০ শতাংশ বা তারও বেশি) ইউরেনিয়াম মজুত রয়েছে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া আলোচনায় দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণে স্থবির হয়ে পড়া প্রচেষ্টার ক্ষেত্রে এটি একটি “অগ্রগতি” হিসেবে কাজ করতে পারে।

এদিকে, চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তাদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা “স্থায়ীভাবে সংরক্ষিত” এবং “অপরিবর্তনীয়”।

আরও পড়ুনঃ   ১৭ রোগীকে হত্যার দায়ে ৭৬০ বছরের কারাদণ্ড মার্কিন নার্সের

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের অব্যাহত নিরস্ত্রীকরণের দাবিকে তারা নিন্দা জানায়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক বৈঠকে উত্তর কোরিয়ার কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ প্রকাশের পর এ ঘোষণা দেওয়া হয়।

পিয়ংইয়ং জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে প্রস্তুত, তবে শর্ত একটাই— তাদের স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST