২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কমিশন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিলে আমরা চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো

অনলাইন ডেস্ক : শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিলে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন, শাপলা প্রতীক না দেওয়ার কোনো আইনগত যুক্তি নির্বাচন কমিশন আমাদের দেখাতে পারেনি। ফলে এখন পর্যন্ত শাপলা প্রতীকে অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে সংযুক্তির বিষয়ে আমরা বলেছি, সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো।

‌মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে চান না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আমরা গণঅভ্যুত্থানের অংশীদার মনে করি। আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে।

আরও পড়ুনঃ   ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে: মেয়র লিটন

তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে দেশের সংস্কার, বিচার এবং পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেসব বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতায় ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সঙ্গে আপোষ করে আসলে বাংলাদেশের আর রাজনীতি করা সম্ভব নয়। আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি-না এটা ভোটের মাঠে জনগণই রায় দেবে।

জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেজন্য চতুর্মুখী আক্রমণের শিকার হচ্ছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না, যারা পুরনো ক্ষমতা কাঠামোই রাখতে চায়। এটা শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি। তারা চায় না, তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক। জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক। গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, সহমর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয় নাই। তারা বারবার আহ্বান করার পরেও জনতা রাজপথে নেমে আসেনি। জনগণ কাদের কথায় নেমে আসবে, জনগণ কাদের সমর্থন করবে, এটা আসলে আমরা ভোটের মাঠে এবং রাজপথে আমরা বুঝতে পারব।

আরও পড়ুনঃ   বাংলাদেশ লেবার পার্টির রাজশাহী সদর আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

বিএনপির প্রতি আমাদের আহবান থাকবে, পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরিক হতে, তরুণদের সমর্থন তাহলে তারা পাবে।

তিনি বলেন, আমাদের প্রবাসী কমিটিকে মিসগাইড করা হয়েছে। তাদের বলা হয়েছিল, তারা অন্য একটা গেট দিয়ে বের হবে। আমাদের সমর্থকদের অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল। কিন্তু পরে দেখা গেছে, তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল। যেটা আমাদের সমর্থকরা জানতো না। এটা যারা প্রোটোকলে জড়িত ছিল, যারা নিরাপত্তা জড়িত ছিল তারাই করেছে। এজন্য আমরা বলেছি যে, এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা ব্যর্থ হয়েছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST