২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

শূণ্য রানেই ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে হরহামেশা কত রেকর্ডই তো দেখা যায়। এবার টি-টোয়েন্টিতে ক্রিকেটে দেখা গেল কোনো রান না দিয়েই ৭ উইকেট নেওয়ার কীর্তি। ইন্দোনেশিয়ার নারী ক্রিকেট দলের হয়ে এই রেকর্ড গড়েছেন রোমালিয়া রোমালিয়া নামের এক বোলার। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে– অভিষেক ম্যাচেই এই ১৭ বছর বয়সী ক্রিকেটার বিশ্বরেকর্ড গড়েছেন।

মঙ্গোলিয়ার বিপক্ষে উদয়না ক্রিকেট মাঠে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয় ইন্দোনেশিয়ার মেয়েরা। যেখানে ইন্দোনেশিয়া বিশাল ব্যবধানে মঙ্গোলিয়াকে হারিয়েছে। আর এর পেছনে বড় অবদান কার, সেটি আর বলার অপেক্ষা রাখে না। ডানহাতি অফস্পিনার রোমালিয়ার বোলিং ফিগারটা ছিল এমন– ৩.২-৩-০-৭। অর্থাৎ ৩.২ ওভারে তিনি কোনো রান না দিয়েই নিলেন ৭ উইকেট।

আরও পড়ুনঃ   রাবির হল খুলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ০ রানে ৭ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম। তবে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার ঘটনা এ নিয়ে তিনবার দেখা গেছে। ৭ উইকেট নেওয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাঁদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।

ম্যাচটিতে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইন্দোনেশিয়া অধিনায়ক নি ওয়ান সারিয়ানি। স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রানের সংগ্রহ দাঁড় করায়। তাদের সর্বোচ্চ ৬১ রান করেছেন ওপেনার নি পুতু আয়ু নন্দ সাকারিনি। ৪৪ বলের ইনিংসে তিনি মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। মঙ্গোলিয়ার হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৪ ‍উইকেট নেন মেন্দবায়ার এনখজুল।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

জবাবে রানতাড়ায় রোমালিয়ার বোলিং তোপে মাত্র ২৪ রানেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। অথচ তারা ব্যাটিং করে ১৬.২ ওভার। ১২৭ রানের বড় এই পরাজয়ের পর ইন্দোনেশিয়া সিরিজ শেষ করেছে ৪-০ ব্যবধানের লিড নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST