২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সফরসঙ্গী জামায়াত ও এনসিপির আরও দুই নেতা

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে দুই নেতা অন্তর্ভুক্ত থাকায় সমান প্রতিনিধিত্ব রাখতে সরকার দুই দলকেও দুইজন করে সদস্য মনোনয়নের অনুরোধ করে। তবে কম সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্ভব না হওয়ায়, যাদের আগে থেকেই মার্কিন ভিসা রয়েছে, তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুনঃ   তানোরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডা. তাহের জানান, “সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি প্রতিনিধি দলে যুক্ত হবেন।”

এদিকে, এনসিপির যুগ্ম-সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, “ডা. তাসনিম জারা আজ রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি সরাসরি প্রতিনিধি দলে যোগ দেবেন।”

আরও পড়ুনঃ   সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবি শিক্ষক: উপ-উপাচার্যের শোক

অতীতে জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধানের প্রতিনিধি দলে অংশ নিতেন মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা। এবার প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক জোটের নেতারা অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। সে সময় তিনি একটি বড় প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়েছিলেন।

গত বছর ড. ইউনূস আট সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে নিউইয়র্ক গিয়েছিলেন। এবার তিনি সরাসরি রাজনৈতিক নেতাদের নিয়ে যাচ্ছেন, যা এই নতুন রাজনৈতিক পটপরিবর্তনের একটি স্পষ্ট প্রতিফলন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST