২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সুপার ফোর : বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, বিপাকে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : চলমান এশিয়া কাপের গ্রুপপর্বের লড়াই শেষ। আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার ফোরের দ্বৈরথ। মরুর দেশের গরম আবহাওয়া, তারওপর দ্বিতীয় রাউন্ডের ঠাসা সূচি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

সূচি বিশ্লেষণে দেখা যাচ্ছে, বরাবরের মতো এবারও বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। অন্যদিকে, চাপের মুখে পড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলো।

ভারতের প্রথম সুপার ফোর ম্যাচ ২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর, যেখানে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। শেষ ম্যাচ ২৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিটি ম্যাচের আগে ভারত পাচ্ছে পর্যাপ্ত বিশ্রাম এবং সবগুলো ম্যাচই হচ্ছে একই ভেন্যু—দুবাইয়ে।

আরও পড়ুনঃ   Morning wild flower

অন্যদিকে, বাংলাদেশের সূচি অনেকটাই চাপের। প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর মাত্র এক দিনের বিরতির পর টানা দুটি ম্যাচ খেলতে হবে—২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তান। অর্থাৎ, ৬ দিনের মধ্যে ৩টি হাই-প্রেশার ম্যাচ, তার মধ্যে দুটি টানা দিনে—যা স্পষ্টতই শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর।

আজকের ম্যাচের আগে তবুও কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় লিটন দাসরা। শ্রীলঙ্কা সেটাও পাচ্ছে না। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের।

আরও পড়ুনঃ   তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর তাদের দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে, তবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ফলে ভেন্যু পরিবর্তনের ভ্রমণ ক্লান্তি থাকবে তাদের জন্য। ভারতের সুবিধা ও বাকি দলের এই ব্যবধানগুলো নিয়েই সমালোচনা শুরু হয়েছে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সূচিতে ভারসাম্য না থাকায় একটি দল (ভারত) অনেকটাই সুবিধা পাচ্ছে, যা টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলোকে সময় ও ভ্রমণের চাপ সামলে খেলতে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST