১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জেল ভেঙ্গে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক : গত বছর ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পরদিন গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি জেল থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দীদের মধ্য থেকে সাকিব বাবু (২৩) নামের এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপ জব্দ

এতে জানানো হয়, সাকিব ওরফে বাবু ২০২০ সালের ২৫ জুন শরীয়তপুরের জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাদবরকে (১৫) অপহরণের পর মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে লাশ গুম করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির হত্যাসহ বিভিন্ন ধারায় জাজিরা থানায় মামলা হয়। মামলার রায়ে সাকিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

আরও পড়ুনঃ   কাটাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গানসহ রাবার বুলেট উদ্ধার

২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি পালিয়ে যান। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। পলাতক থাকার সময় তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST