১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরাইল গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে

অনলাইন ডেস্ক : ইসরাইল মঙ্গলবার গাজা নগরীতে হামাস সদস্যদের লক্ষ্য করে তাদের দীর্ঘ-প্রত্যাশিত স্থল অভিযান শুরু করেছে, যা ব্যাপক আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে।

গাজা নগরী থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘ এই হামলাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে এর নিন্দা করেছে।

জাতিসংঘের একটি কমিশন ফিলিস্তিনি ভূখণ্ডে ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে।

এটি বলেছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরাইলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অপরাধের প্ররোচনা দিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী রাতের বেলায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। তাদের সৈন্যরা অঞ্চলের বৃহত্তম নগর কেন্দ্রের গভীরে প্রবেশ করে।

আরও পড়ুনঃ   সৌদিতে প্রদর্শিত হচ্ছে কোরআনের বিরল কপি

সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বলেন, গত ২৪ ঘন্টা ধরে, রাজনৈতিক মহলের সঙ্গে ব্যাপক আলোচনার পর, আইডিএফ (সামরিক বাহিনী) গাজা নগরীতে তাদের অভিযান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে।

তিনি আরো বলেন, ‘আমরা এলাকার গভীরে অভিযান পরিচালনা করছি, স্থল সেনা, নির্ভুল হামলা ও উচ্চমানের গোয়েন্দা তথ্য একত্রিত করছি। আমাদের লক্ষ্য হল হামাসের ওপর চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখা।’

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বলেন, ইসরাইল ‘শেষ পর্যন্ত যেতে দৃঢ়প্রতিজ্ঞ।’

একজন সেনা কর্মকর্তা সাংবাদিকদের জানান, সেনাবাহিনী ধারণা করেছে, গাজা সিটির মধ্যাঞ্চলে দুই হাজার থেকে তিন হামাস সদস্য রয়েছে এবং প্রায় ৪০ শতাংশ বাসিন্দা দক্ষিণে চলে গেছে।

আরও পড়ুনঃ   ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০

একজন এএফপি সাংবাদিক গাজা সিটির একটি হাসপাতালের সামনে অনেক মানুষকে ঘুমাতে দেখেছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

হাসপাতালে আশ্রয় নেওয়া ইউসুফ শানা বলেন, ‘মানুষের কাছে দক্ষিণে যাওয়ার জন্য বা এমনকি অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হওয়ার জন্য পর্যাপ্ত অর্থ নেই।’

গাজা নগরীর ওপর অবিরাম বোমা বর্ষণ চলছে। নগরীটির বেশিরভাগই প্রায় দুই বছর ধরে ইসরাইলি হামলার পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নগরীর উত্তরে রাতভর বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ব্লকে কেবল বিশাল ধ্বংসস্তূপের স্তূপ অবশিষ্ট রয়েছে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST