১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এনসিপি রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক মায়ার পদত্যাগ

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শামীমা সুলতানা মায়া জানান, নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ   যশোরে পাঁচটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, নতুন মুখ শ্রাবণ

মায়া বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।

তবে তিনি জানান, তার এ সিদ্ধান্ত কারো প্রতি অভিযোগ কিংবা আঘাত করার উদ্দেশ্যে নয়। বরং তিনি নিজের বিবেক ও সততার জায়গা থেকেই সরে দাঁড়াচ্ছেন। পদত্যাগের পরও সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একইসঙ্গে দলের প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে জাতীয় নাগরিক পার্টি গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও দৃঢ় ভূমিকা রাখবে।

পদত্যাগের কারণ প্রশ্নে মায়া বলেন, গত ৪ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সংসদ বরাবর একটি অভিযোগ দিয়েছিলাম। এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোনো সুরাহা করেনি। তাই আমার মনে হয়েছে এখানে থেকে আমার আত্মসম্মান ও নিজের সামাজিক অবস্থান বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি-পত্রিকায় আগুন দেওয়া হবে, বিএনপির দুলুর হুংকার

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “মায়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার বেশ কিছু অভিযোগ আমাদের হাতে এসেছে। আমরা অভিযোগগুলো যাচাই-বাছাই করে সত্যতা পেয়েছি। এর প্রেক্ষিতে আমরা বিষয়টি কেন্দ্রকে লিখিতভাবে অবগত করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর কেন্দ্র কী সিদ্ধান্ত নিবে সেটাতো কেন্দ্রের ব্যাপার। আমার ধারণা এজন্যই সে আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST