১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদ নিয়ে চূড়ান্ত মতামত দেবে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদে চূড়ান্ত মতামত দেবে বিএনপি। ইতোমধ্যে প্রায় ৪০ পৃষ্টায় এ মতামত তৈরি করেছে দলটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হবে।

দলীয় সূত্র জানায়, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সংসদের ওপরই নির্ভরশীল বিএনপি। পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে তা সরকারের ওপর ছেড়ে দেওয়ার ভার দিতে পারে দলটি।

আরও পড়ুনঃ   ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ ইসলাম

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে সংসদের ওপরই নির্ভর করছে বিএনপি। এই মতামত রেখেই কমিশনে চূড়ান্ত মতামত জমা দেবে দলটি।

সোমবার রাতে সাড়ে ৮টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

জানতে চাইলে কমিটির সদস্য সেলিমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রাতে স্থায়ী কমিটির মিটিং আছে। মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে। কোনও সিদ্ধান্ত হলে মিটিংয়ের পর জানানো হবে।’

আরও পড়ুনঃ   মাওলানা মো. আজিজুর রহমান,‘দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই’

সূত্র জানায়, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত ভাষ্য’ শীর্ষক মতামতে বিএনপি শেষ মুহূর্তে ভাষাগত পরিবর্তন, শব্দগত পরিবর্তনের কাজ করছে।

আগামী দুই-দিনের মধ্যে চূড়ান্ত মতামত জমা দিতে পারে দলটি, জানিয়েছে একটি সূত্র।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST