৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জবির লিফট নির্মাণে অর্থের লুটপাট

মুনা সুলতানা,জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রায় অর্ধ-কোটি টাকা ব্যয়ে লিফট নির্মাণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালে লিফট নির্মাণের জন্য ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকার বাজেট অনুমোদন করা হয়। কিন্তু দীর্ঘ তিন বছর পর ২০২৫ সালের শুরুতে তিনটি কোম্পানির সঙ্গে দরপত্র নিয়ে  আলোচনা করা হয়। এর মধ্যে (এলিভেটর) কোম্পানি ৫০ লাখ ৫২ হাজার টাকা, (স্বপ্ন) কোম্পানি ৫২ লাখ ৩০ হাজার টাকা এবং (ওয়াল্টন) কোম্পানি ৪৭ লাখ ৮৭ হাজার ১০০ টাকায় কাজ করার প্রস্তাব দেয়। আলোচনার পর গত ১৮ই মার্চ ওয়াল্টন কোম্পানির সঙ্গে  বিশ্ববিদ্যালয়ের যৌথ চুক্তিতে লিফট নির্মাণের কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ   বাইরের বিশেষজ্ঞ নয়, আমরা নিজেদের অঞ্চলভিত্তিক কৃষি গবেষকদের উপর নির্ভর করতে চাই : কৃষি সচিব

এ বিষয়ে জবির প্রধান প্রকৌশলী বলেন, “লিফট নির্মাণে যে বাজেট ছিল, তার পুরো টাকাই নির্মাণ কাজে ব্যয় করা হয়েছে। কোনো অর্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) ফেরত যাচ্ছে না। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম হয়নি।”

অন্যদিকে নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা জানান, “লিফট নির্মাণে বাজেট ছিল ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকা। এর মধ্যে আমরা ওয়াল্টন কোম্পানিকে ৪৭ লাখ ৮৭ হাজার ১০০ টাকার বিনিময়ে কাজ  প্রদান করেছি। বাকি প্রায় ৬ লাখ টাকা ইউজিসিতে ফেরত যাবে অথবা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংস্কার খাতে ব্যয় করা হবে। আমরা  নিয়মিত  কাজের তদারকি করেছি এবং কোন ধরনের অনিয়ম পায়নি। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই লিফট চালু হবে।”

আরও পড়ুনঃ   জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ওয়াল্টন কোম্পানির সিইউও বলেন, “আমাদের সঙ্গে জবির লিফট নির্মাণে চুক্তি হয়েছে ৪৩ লাখ টাকার। এখানে জার্মান সিরিজ ব্যবহার করা হয়েছে, যা উন্নত ও ব্যয়বহুল। আমরা PWA রেট শিডিউল অনুযায়ী কাজ নিয়েছি।  একই ধরনের লিফট অন্য কোনো  কোম্পানি বসালে প্রায় ৭০ লাখ টাকা লাগতো। তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে নিজেদের ব্র্যান্ডিংয়ের স্বার্থে আমরা কম দামে কাজ করেছি।”

উল্লেখ্য অনুমদিত বাজেটের ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকা ব্যয়ে নির্মিত লিফটের কাজ ওয়াল্টন কোম্পানি ৪৩ লক্ষ টাকায় করলে বাকি ১০ লক্ষ টাকার গড়মিলের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি প্রধান প্রকৌশলী বরং পুরো টাকাই নির্মাণ কাজে ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST